গরুর গাড়িতে চেপে মন্দিরে পুজো দিতে গেলেন চন্দ্রনাথ সিনহা
দি নিউজ লায়নঃ পেট্রোল-ডিজেলের অসম্ভব মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা। সোমবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ডাঙালিকালিতলা মন্দিরে পুজো দিতে যান। গলায় 'রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও' ব্যানার ঝুলিয়ে বোলপুর শহরে প্রচার করেন তিনি।
চন্দ্রনাথ সিনহা বলেন, প্রথম দিনেই মানুষের দারুন সাড়া মিলেছে। যে রাস্তা দিয়েই প্রচার কর্মসূচি গিয়েছে সেই এলাকার মানুষ এসে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আমরা মানুষের কাছে আবেদন করেছি, গত 10 বছরে মমতার উন্নয়নের কাজ মাথায় রেখে এবারের নির্বাচনে ওনার হাত শক্ত করুন।
অসহিষ্ণু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাঘিনীর মত একা লড়াই করছেন মমতা। আমরা সৈনিক হিসেবে কাজ করছি। মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, যার জন্য ভাজপার ওপর বিতশ্রদ্ধ মানুষ।আগামী নির্বাচনে মানুষ মমতাকে বিপুল আসনে জয়যুক্ত করে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করবে।

Post a Comment